সুখের সময় সকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনের অন্য সময়ের চেয়ে সকালে মানুষ নিজেদের সবচেয়ে সুখী অনুভব করে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানীরা জরিপ চালিয়ে এমনই চিত্র পেয়েছেন। জরিপের ফল গত বৃহস্পতিবার সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়। জরিপে ৮৪টি দেশের ২৪ লাখ মানুষের প্রায় ৫১ কোটি টুইটার বার্তা নিয়ে গবেষণা করা হয়। এসব বার্তা থেকে ইতিবাচক শব্দ বেছে নিতে ব্যবহার করা হয় বিশেষ একটি সফটওয়্যার। জরিপের ফল অনুযায়ী, সকালে কাজ শুরুর পর মানুষ গুরুগম্ভীর হতে থাকে। তবে মধ্যরাতে এসে বেদনা, ভয়, ক্রোধ দমে গিয়ে মন ভালো হতে শুরু করে। এএফপি