সুচিকে ‘বার্মা’ বলতে মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের দেশকে ‘বার্মা’ বলতে পারবেন না মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। বলতে হবে সরকারি নাম মিয়ানমার। দেশটির সরকারের পক্ষ থেকে সু চিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়।১৯৮৯ সালে দেশটির তত্কালীন সেনাশাসকেরা ‘বার্মা’ নাম বদলে ইংরেজিতে ‘মিয়ানমার’ রাখেন। কিন্তু এখনো অনেকে মিয়ানমারকে ‘বার্মা’ বলেন। সু চিও বার্মা বলেন।দেশটির বিরোধীদলীয় ও গণতন্ত্রপন্থী এই নেত্রী সম্প্রতি থাইল্যান্ড ও ইউরোপ সফরে গিয়ে বারবার তাঁর দেশের নাম বার্মা বলেছেন।এ নিয়ে আজ শুক্রবার দেশটির সরকারি পত্রিকা নিউ লাইট অব মিয়ানমারে অভিযোগ করেছে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়, সু চি থাইল্যান্ড ও ইউরোপ সফরে মিয়ানমারকে বার্মা বলেছেন।তাই কর্তৃপক্ষ দেশটির নাম উল্লেখ করার সময় অবশ্যই সু চিকে সরকারি নাম ব্যবহার করার কথা বলেছেন।