সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী তৃতীয় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ আয়োজিত উৎসবের পৃষ্ঠপোষকতা করছে পাবনার অন্যতম শিল্পপ্রতিষ্ঠান ইউনিভার্সাল গ্রুপ। সুষ্ঠুভাবে উৎসব উদ্যাপনের জন্য জেলা শহরের সুধীজন ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে ১৭ সদস্যের পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।পরিষদের সাধারণ সম্পাদক রামদুলাল ভৌমিক জানান, উৎসব উপলক্ষে এবার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুচিত্রা সেনের ছবিসংলিত পোস্টার ও ব্যানার দিয়ে উৎসবের প্রচার চালানো হচ্ছে। ১০ জানুয়ারি বিকেল চারটায় শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে উৎসব উদ্বোধন করবেন চিত্রনায়ক ফারুক। উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।উৎসবের প্রথম দিনে সাড়ে চুয়াত্তর চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। এরপর পর্যায়ক্রমে আঁধি, গৃহদাহ, হসপিটাল ও একটি রাত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া এবারের উৎসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র গেরিলা প্রদর্শিত হবে।