সুচির সঙ্গে দেখা করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের কারাবন্দী বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে আজ সোমবার দেখা করেছেন দক্ষিণ এশিয়ার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল। ইয়াংগুনে জাতীয় অতিথি ভবনে সুচির সঙ্গে দেখা করেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।মিয়ানমারে সফর শুরুর আগে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যাম্পবেল বলেন, ‘এতদিন যা দেখছি, তাতে আমরা বেশ চিন্তিত এবং নির্বাচনের আইন ও পরিবেশ নিয়ে খুবই আমরা খুবই উদ্বিগ্ন।’সুচির সঙ্গে দেখা করার আগে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতাদের সঙ্গেও দেখা করেন ক্যাম্পবেল। এ সময় নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও দৃঢ় সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বানও জানান এনএলডির নেতারা।উল্লেখ্য, মিয়ানমারের নতুন নির্বাচনী আইন অনুযায়ী সুচির দল এনএলডিকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। বিবিসি