সুজনের ইভ টিজিং-বিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরাই পারি নারীর বিরুদ্ধে সব ধরনের নির্যাতন বন্ধ করতে’ স্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলা সুজন (সুশাসনের জন্য নাগরিক) গত ২৫ নভেম্বর আমডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করে প্রথম শ্রেণীর ছাত্রী রুশনি ধর্ষণ ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ ও সংহতি সভার। সভায় বক্তারা ধর্ষক জাকির হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। একই সঙ্গে বক্তারা স্কুল-কলেজগামী মেয়েদের ত্যক্ত করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তাঁরা ইভ টিজিংয়ের ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার এবং স্কুলপড়ুয়া ছাত্রদের হাতে মোবাইল ফোন না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।স্থানীয় সমাজসেবক আলী হায়দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নওয়াপাড়া পৌরসভার মেয়র এনামুল হক বাবুল, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।