সুতার ওপর দাঁড়িয়ে অভিনয় করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক লংমার্চ। লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। নাটকে অভিনয় করছেন মোশাররফ করিম। কথা হলো তাঁর সঙ্গে।‘লংমার্চ’ ধারাবাহিকের ৩৭টি পর্ব প্রচারিত হয়েছে। নাটকটিতে কাজ করতে কেমন লাগছে?খুব আরাম পাচ্ছি। এ ধরনের চরিত্রে দর্শক আমাকে কমই দেখেছেন। ছেলেটা বোকা না, কিন্তু সরল ও সৎ। সব সময় মুখের ওপর সত্যটা বলে ফেলে। এখানে কাজ করতে এসে মনে হয় যেন সুতার ওপর দাঁড়িয়ে অভিনয় করছি। একটু এদিক-সেদিক হলেই অভিনয়টা পড়ে যাওয়ার আশঙ্কা আছে।পুরো সময় অভিনয়ের মানটা কীভাবে ধরে রাখেন?এই নাটকের কিছু ব্যতিক্রম আছে। যেমন, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে আমরা অবশ্যই মহড়া করি। কিন্তু তাকে শুধু নামমাত্র মহড়া বললে ভুল হবে, এই কাজটাকেও যথেষ্ট গুরুত্ব দিই। তখনই বুঝে যাই, দর্শক টিভিতে দেখে তা কতটা উপভোগ করতে পারবেন। কোথাও কারও মনে কোনো প্রশ্ন হলেই পরিচালক ওই সংলাপ কিংবা অভিনয়ের ব্যাপারটা পুনর্বিবেচনা করেন। বাংলাভিশনে এখন আপনার অভিনীত আরেকটি ধারাবাহিক শুরু হয়েছে—‘হাড়কিপেট’। আমি তো সালাহউদ্দিন লাভলুর সঙ্গে অনেক দিন থেকে কাজ করছি। শুরুটা হয়েছিল ভবের হাট দিয়ে। এরপর ধারাবাহিকের মধ্যে ঘরকুটুম ও সাকিন সারিসুরি, আর এক ঘণ্টার তো অনেকগুলো নাটক করেছি। হাড়কিপেটর নাট্যকার বৃন্দাবন দাস আর পরিচালক সালাহউদ্দিন লাভলু। এই ধারাবাহিকে কাজ করতে এসে মনে হচ্ছে, সবকটি চরিত্রেই যদি অভিনয় করতে পারতাম। সবকটি চরিত্রই আলাদা আর তার বুনন চমৎকার।‘টেলিভিশন’ চলচ্চিত্রে কাজের কী খবর?১ জানুয়ারি থেকে শুটিং শুরু করছি। আমরা তো ডামি শুটিং করেছি। মনে হচ্ছে, দর্শক এবার অন্য কিছু দেখবে। প্রেক্ষাগৃহে বসে পুরোমাত্রার বিনোদন পাবে।