সুদান উপকূলে নৌকা ডুবে ১৯৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানের উপকূলে গতকাল মঙ্গলবার নৌকাডুবিতে ১৯৭ জন নিহত হয়েছে। নিহতদের সবাই নৌকাটিতে করে অবৈধভাবে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিল। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।সুদানের সরকারি বার্তা সংস্থা সুদানিজ মিডিয়া সেন্টার পোর্ট সুদানের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে মাত্র তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।সরকারি বার্তা সংস্থাটি আরও জানায়, নৌকাটিতে প্রথমে আগুন ধরে যায়। এরপর এটি সাগরে ডুবে গেলে তাদের মৃত্যু হয়। তবে নৌকাটি কোথায় থেকে এসেছিল তা জানা যায়নি। নিহতেরা সবাই সুদানের প্রতিবেশী দেশগুলোর নাগরিক।