সুদানে গুলিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুদানের দারফুর অঞ্চলে গতকাল শনিবার গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাঁর নাম আজগর আলী। তিনি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গত মাসে তিনি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সুদানে যান। শান্তিরক্ষী মিশনে কর্মরত পুলিশ সুপার সুদান থেকে প্রথম আলো ডটকমকে বলেন, লিয়েনার অটোসে জাতিসংঘের একটি স্থাপনায় পাহারা দেওয়ার সময় গতকাল রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে আজগর নিহত এবং আরও দুজন আহত হন। তিনি জানান, আবদুল মালেকের নেতৃত্বে পুলিশের সুসজ্জিত একটি দল গত মাসে শান্তিরক্ষী মিশনে সুদানে যায়।