সুদানে বাস দুর্ঘটনায় নিহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানে দুটি আন্তনগর বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৩ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশটিতে কয়েক বছরের মধ্যে এ দুর্ঘটনাটিই সবচেয়ে প্রাণঘাতী।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গতকাল বুধবার দেশটির খার্তুম ও ওয়াদ মেদানি শহরের মাঝামাঝি অবস্থিত আল কামলিন এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষ হয়। পুলিশ জানায়, মিনিবাসটি অপর একটি যানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সুদানে সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। অভিযোগ আছে, দেশটিতে গাড়িচালকদের দক্ষতার ব্যাপক অভাব আছে। গত অক্টোবরে দেশটিতে অপর এক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ২৬ জন আহত হয়। এর আগে ২০০৯ সালের এপ্রিল মাসে এক সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছিল।