সুদানে বিমান বিধ্বস্ত, মন্ত্রীসহ নিহত ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানে আজ রোববার একটি বিমান বিধ্বস্ত হয়ে এক মন্ত্রী, সরকারি কর্মকর্তাসহ ৩১ জন নিহত হয়েছেন। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।নিহত মন্ত্রীর নাম গাজী আল-সাদিক আবদেল রহিম। তিনি ধর্মবিষয়ক মন্ত্রী ছিলেন। মন্ত্রী, জনপ্রতিনিধি এবং সরকারি ও সামরিক কর্মকর্তাদের নিয়ে বিমানটি যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ কোরদোফান প্রদেশে ঈদের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল।সুদানের বিমান চলাচলবিষয়ক কর্তৃপক্ষের মুখপাত্র আবেদল হাফিজ আবদেল রহিম বলেন, বিমানের সব আরোহীই নিহত হয়েছেন।নিহত ব্যক্তিদের মধ্যে জাস্টিস পার্টির চেয়ারম্যান মাক্কি আলী বিলাইলও আছেন বলে জানান দক্ষিণ কোরদোফান প্রদেশের মুখপাত্র।সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আহমেদ বিলাল ওসমান রাষ্ট্রীয় রেডিওকে বলেন, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি কুবা পাহাড়ের পাদদেশে বিধ্বস্ত হয়। কোরদোফান প্রদেশের তোলাদি শহরের কাছে স্থানীয় সময় সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।