সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুদানের রাজধানী খার্তুমের পশ্চিমাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় আজ রোববার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানে থাকা সামরিক বাহিনীর ২০ জন সদস্য হতাহত হয়েছেন। দেশটির একজন সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।তবে দুর্ঘটনায় হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি সামরিক বাহিনীর মুখপাত্র আল সরোয়ারমি খালিদ। তিনি জানিয়েছেন, বিমানটি খার্তুম থেকে দারফুর অঞ্চলে যাচ্ছিল।