সুদানের ক্ষমতাসীন দলের ৯ সদস্য দক্ষিণাঞ্চলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুদানের ক্ষমতাসীন দল আজ বৃহস্পতিবার দাবি করেছে যে দেশটিতে গত ২৪ বছরের মধ্যে অনুষ্ঠিত প্রথম উন্মুক্ত নির্বাচন চলাকালে দক্ষিণ সুদানের সেনাবাহিনীর হাতে তাদের নয় সদস্য নিহত হয়েছেন।উত্তর সুদান-সমর্থিত ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অ্যাগনেস লোকুডু বলেন, ‘তিন দিন আগে রাতের বেলা (দক্ষিণ সুদানের সেনাবাহিনীর) কিছু যোদ্ধা রাজায় ন্যাশনাল কংগ্রেস পার্টির সভাপতির বাড়িতে ঢুকে তাঁকে এবং এনসিপি আরও আটজন সদস্যকে হত্যা করেন।’ রাজা দক্ষিণ সুদানের বাহার আল-গজল রাজ্যের পশ্চিমাঞ্চলে অবস্থিত।