সুধীজন পাঠাগারে ভাষা আন্দোলনের ৬০ বছর উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বেসরকারি গণগ্রন্থাগার সুধীজন পাঠাগারের চার যুগ পূর্তি উৎসব পালিত হচ্ছে মহান ভাষা আন্দোলনের ৬০ বছর উদ্যাপনের বৃহত্তর আলোকে।গতকাল বিকেলে পাঠাগার ভবনে আনুষ্ঠানিকভাবে এ উদ্যাপন কার্যক্রম উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ হায়াৎ মামুদ।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের পরিচালক মুহাম্মদ আইউব। স্বাগত ভাষণ দেন পাঠাগারের কর্মাধ্যক্ষ আসজাদুল কিবরিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন আফজাল হোসেন। উদ্বোধনের পর ঐকতান সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।মাসব্যাপী কার্যক্রমে ভাষা আন্দোলনের ইতিহাস পাঠচক্র, পাঠভিত্তিক প্রতিযোগিতা, বাংলা বানান কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যাপন চলবে। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।