সুধীজন পাঠাগারে সারা দিন মুক্তিযুদ্ধের বই পাঠ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০তম বর্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগারে আয়োজন করা হয়েছে সারা দিন মুক্তিযুদ্ধের বই পাঠ কর্মসূচি। আগ্রহীরা ২০ টাকা নিবন্ধন ফিসহ সরাসরি পাঠাগারে (বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা) অথবা ই-মেইলে ([email protected]) অথবা টেলিফোনে (৭৬৪-২৭০৭) ১৪ ডিসেম্বর পর্যন্ত নাম জমা দিতে পারবেন। ১৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বই পাঠ চলবে। বিজ্ঞপ্তি।