সুধীজনেরা বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের প্রধান সমস্যা যানজট। একথা একবাক্যে সবাই স্বীকারও করলেও তা সমাধানে আজ পর্যন্ত কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার বলে নগরের সুধীজনেরা মত প্রকাশ করেছেন। মদনমোহন কলেজের বাংলা বিভাগের প্রধান আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ফুট ওভারব্রিজ স্থাপন করলে যানজট সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। তবে এখনই ভবিষ্যতের কথা ভেবে যানজট সমস্যার সমাধানে জরুরি কিছু পরিকল্পনা নিতে হবে।’ কবি-লেখক মিহিরকান্তি চৌধুরী বলেন, ‘দিন যত যাচ্ছে সিলেট নগরের সীমানা ও লোকসংখ্যা সমানতালে বাড়ছে। তাই এখনই নানামুখী পরিকল্পনা বাস্তবায়নে কর্তৃপক্ষকে আন্তরিক হতে হবে। এ ছাড়া যানজট নিয়ন্ত্রণে আরও পুলিশ মোতায়েন করতে হবে।’ জেলা পরিবেশ আন্দোলনের সদস্য সচিব আবদুল করিম জানান, যানজট নিরসনে কোনো উদ্যোগ চোখে না পড়ার বিষয়টি দুঃখজনক। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে বছরখানেকের মধ্যে নগরের রাস্তাগুলো দিয়ে চলা দুষ্কর হয়ে পড়বে।