সুনামগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেকেরই সাজা হয়েছিল ৩০ থেকে ৩২ বছর। পৃথক খুনের মামালায় এই সাজা হয় তাঁদের। বয়স ৫০ থেকে ৬৫র মধ্যে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের এক হাজার বন্দীর মধ্যে সুনামগঞ্জ কারাগার থেকে এই পাঁচজনকে মুক্তি দেওয়া হয়। তাঁরা হলেন আকবর আলী, রাজন মিয়া, আবু তাহের, সমত আলী ও ইকবাল হোসেন।কারাগার সূত্রে জানা যায়, ২১ আগস্ট ইফতারের কয়েক মিনিট আগে জেল থেকে এই পাঁচজনকে মুক্তি দেওয়া হয়। সুনামগঞ্জ থেকে সাতজনের তালিকা পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচজনের মুক্তির আদেশ দেওয়া হয়েছে। জানা যায়, তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামের ইকবাল হোসেন স্ত্রীকে লাথি দেওয়ায় তিনি মাটিতে পড়ে মারা যান। এরপর খুনের মামলার আসামি হন তিনি। পরে ৩২ বছরের সাজা হয় তাঁর। ১৯৮৬ সাল থেকে সুনামগঞ্জ কারাগারে ছিলেন। এই ২৪ বছরে একবার তাঁর মা দেখতে এসেছিলেন। ইকবাল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ‘আমারে জেলে আইয়া দেখবারও কেউ আছিল না।’দিরাই উপজেলার রাজন মিয়া খুনের মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। জেল খেটেছেন ২১ বছর। ১৯৮৯ সাল থেকেই তিনি কারাগারে। ৬৫ বছর বয়সী আবু তাহের বলেন, ‘বাড়ির পাশে লাশ রেখে শত্রুতা করে পুলিশ দিয়ে ধরিয়ে ১৭ বছর জেল খাটিয়েছেন ভাই।’ সুনামগঞ্জ সদরের সমত আলীও ১২০ বছরের এক বৃদ্ধকে খুন করার অপরাধে ১৭ বছর জেল খেটে বের হলেন। তাঁর সাজা হয়েছিল ৩০ বছর ছয় মাস।সুনামগঞ্জের কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. জাহের হোসেন বলেন, ‘আমরা সাতজন বন্দীর তালিকা পাঠিয়েছিলাম এর মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে পাঁচজন মুক্তি পেয়েছেন।’