সুনামগঞ্জ মহিলা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান।উদ্বোধনের পর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সালমা রহমান উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন সাধারণ সম্পাদক সঞ্চিতা চৌধুরী। অনুষ্ঠানে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম ডি আল আমিন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।