সুনামগঞ্জে আলোচনা, কবিতা ও গানে কবিগুরুকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ৬ আগস্ট জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সুনামগঞ্জে আলোচনা, কবির গান, কবিতাপাঠ ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের জেলা সভাপতি প্রদীপ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন প্রবীণ শিক্ষাবিদ দীপকরঞ্জন দাস। আলোচনার ফাঁকে ফাঁকে চলে কবিতা, নৃত্য ও সংগীত। জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সাধারণ সম্পাদক অনিসিমাস চৌধুরী। সংগীত পরিবেশেন করেন অভিজিৎ চৌধুরী, অন্তরা খাসনবীস, অনন্যা অগ্নি মল্লিক, শান্তনু ভট্টাচার্য। কবিতা আবৃত্তি করেন জয়দাস গুপ্ত, রোমানা কিরণ চৌধুরী। নৃত্য পরিবেশন করেন পূজা, দিয়া, রিয়া, আমু, প্রিয়া প্রমুখ।