সুনামগঞ্জে ট্রলার ডুবে ৩৪ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের পাশে ধনু নদীতে ট্রলার ডুবির ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার রাত নয়টার দিকে একটি বালুবাহী ট্রলার যাত্রীবাহী একটি ট্রলারকে ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার বিভিন্ন গ্রামে। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছেন প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। ফেনারবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ হোসেন ৩৪টি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।