সুনামগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ থেকে গুড়বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জে আসছিল। আজ সকালে ট্রাকটি সড়কের শান্তিগঞ্জে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক টিপু মিয়া (৩০), চালকের সহকারী আব্বাস মিয়া (২৫) এবং গুড় ব্যবসায়ী রানা সরকার (২৫) ঘটনাস্থলেই মারা যান।স্থানীয় জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত জানান, ট্রাকচালক টিপু মিয়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে, সহকারী আব্বাস মিয়ার বাড়ি একই গ্রামে। আর রানা সরকার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বল্লবপুর গ্রামের তুলসী সরকারের ছেলে।দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল সাঈদ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।