সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনা নিয়ে সুনামগঞ্জ পৌর শহরের জলিলপুর এলাকায় আজ শুক্রবার সকালে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত এই তিনজন হলেন শামসুল (২২), বদরুল (১৭) ও মহিবুর (৩৪)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি সেচযন্ত্র নিয়ে জলিলপুর গ্রামের তারা মিয়া ও ফয়জুন্নুরের লোকদের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে কথা কথাকাটাকাটি হয়। বিষয়টি তাত্ক্ষণিক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহুর মিয়া মীমাংসা করে দেন। কিন্তু এর জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। এর মধ্যে ওই তিনজন ছাড়া বাকিদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।পৌরসভার ৯-নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুর মিয়া বলেন, স্থানীয় মুরব্বিদের নিয়ে বিষয়টি আবার মীমাংসার চেষ্টা চলছে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।