সুনামগঞ্জে দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কে আজ সোমবার সকালে দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতেরা হলেন, তাজুল ইসলাম (৫০), কানাই বৈদ্য (৪০), রাসেল আহমেদ (১২) ও আইনুল ইসলাম (১০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের আস্তমায় দুটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাজুল, রাসেল ও আইনুলের মৃত্যু হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কানাই মারা যান।দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শেদা জামান প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, খবর পেয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, নিহতদের লাশ থানায় পাঠানো হয়েছে। নিহত তাজুল, আইনুল ও রাসেলের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর গ্রামে। কানাইয়ের ঠিকানা এখনো জানা যায়নি।