সুনামগঞ্জে বিদ্রোহের বিচার চলছে সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের বিচার আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় শুরু হয়েছে। শহরের আখালিয়া এলাকায় বিডিআরের সিলেট আঞ্চলিক সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এ এই বিচারকাজ চলছে।বিদ্রোহে জড়িত বিডিআর জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে আদালতের বিচারকাজ শুরু হয়। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম আদালতে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে আছেন ৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর।উল্লেখ্য, গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর জওয়ানেরাও বিদ্রোহে জড়িয়ে পড়েন।