সুনামগঞ্জে ভূমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভূমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ বেলা একটায় উপজেলার কলকলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের আবদুল কাইয়ুম ও নোওয়াগাঁও গ্রামের সাবেক মেম্বার মনির উদ্দিনের মধ্যে দীর্ঘ দিন ধরে ভূমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজ কামারখালী নদীর পাড়ে মনির উদ্দিন মেম্বারের লোকজন খেয়াঘাট বসাতে গেলে আবদুল কাইয়ুমের লোকজন এতে বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংর্ঘষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্েষ উভয় পক্ষের ৫০ জন আহত হন। গুরুতর আহত আজাদ মিয়া (৪০), ইওয়ার মিয়া (৩৫) ও আঙুর মিয়া (৩০) আবদুর রহিম (৭০), মনু মিয়াকে (৪০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।জগন্নাথপুর থানার উপপরির্দশক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে উভয় পক্ষের আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।’