সুনামগঞ্জে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইভ টিজিং প্রতিরোধে এগিয়ে আসুন’ এই আহ্বান জানিয়ে ২০ সেপ্টেম্বর সোমবার সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে শহরের বিভিন্ন শিক্ষার্থী ও শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত শহরের আলফাত স্কোয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকলে জেলা মহিলা পরিষদ সভানেত্রী শীলা রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বজলুল মজিদ চৌধুরী, মহিলা কলেজের শিক্ষক সাহাদাৎ হোসেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা গৌরী ভট্টাচার্য, শিক্ষিকা সঞ্চিতা চৌধুরী, নাসিমা আক্তার খানম, নমিতা সরকার, পৌর কাউন্সিলর আরতি তালুকদার, নারীনেত্রী সীমা খাসনবীশ প্রমুখ।সরকারি মহিলা কলেজের ছাত্রী রিনা রানী সিংহ ও লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী নুশরাত জেসমিন বলেন, আত্মহত্যা কোনো সমাধান নয়। প্রয়োজন প্রতিবাদ-প্রতিরোধ। বখাটেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’