সুনামগঞ্জে সেরা সরকারি কলেজ
এবারের এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জে সবচেয়ে ভালো ফল করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ। সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সুনামগঞ্জ সরকারি কলেজ রয়েছে ১২তম স্থানে।কলেজ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৪ জন, ব্যবসায় শিক্ষা থেকে চারজন ও মানবিক বিভাগ থেকে একজন। সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে ৫৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন; পাস করেছেন ৩৮৭ জন। পাসের হার শতকরা ৭৭ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলেন রুবাইয়া আক্তার, উপমা রায়, ইয়াসমীন ইপা, নুশরাত জাহান লোপা, মৌসুমী দে মৌ, ফাহমিদা হক তৃষা, স্মিতা দাস বৈশাখী, রায়হানা ইয়াসমীন, সৈয়দা সাদিয়া ইসলাম আকসা, প্রমিতা দাস, সুস্মিতা রায়, অনামিকা চক্রবর্তী, মাহবুবা ফেরদৌস জুঁই, উম্মে ফাতিহা আক্তার, খলিল আহমদ, শরিফ আহমদ, শফিকুল ইসলাম, সৌরভ অধিকারী ও সৌরভ কান্তি দেব। সুনামগঞ্জে আর কোনো কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায়নি।জেলার দোয়ারাবাজার কলেজ সিলেট শিক্ষা বোর্ডের মধ্যে সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৬তম স্থান অধিকার করেছে। এ কলেজ থেকে কেউ জিপিএ-৫ না পেলেও পরীক্ষা দেওয়া ৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৪১ জন পাস করেছেন।এ ছাড়া শহরতলির আল-হেরা জামেয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছেন চারজন শিক্ষার্থী। তাঁরা হলেন রেজাউল করিম, আপ্তাব উদ্দিন, আলী আকবর ও হোসাইন আহমদ।