সুনামগঞ্জে ১৪৪ ধারা বলবৎ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গতকাল রাত নয়টায় জারি করা ১৪৪ ধারা আজ সোমবারও বলবৎ আছে। আজ সকালে মাইকিং করে উপজেলা সদরে সব ধরনের সভা-সমাবেশ না করতে অনুরোধ করা হয়েছে।জানা গেছে, আজ সোমবার সকাল থেকে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল খালেকের সমর্থকেরা একদিকে এবং উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা আবদুল কুদ্দুসসহ দোহালিয়া ইউপির চেয়ারম্যান ফখরউদ্দিনের সমর্থকেরা অন্যদিকে জড়ো হয়। এ নিয়ে উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কংকন চাকমা প্রথম আলোকে বলেন, যদি কেউ ১৪৪ ধারা ভঙ্গ করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, গতকাল দুপুরে উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস ও দোহালিয়া ইউপি চেয়ারম্যান ফখরউদ্দিন এলাকার বনদেউরি হাওরের একটি বাঁধ পরিদর্শনে যান। স্থানীয় কৃষকেরা আবদুল কুদ্দুসের ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় আবদুল কুদ্দুসকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হামলার জের ধরে উপজেলা সদরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত নয়টায় ইউএনও কংকন চাকমা ১৪৪ ধারা জারি করেন।