সুনামগঞ্জের গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে গ্রামের রাস্তার মাটিকাটা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৬০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জগজীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জগজীবনপুর গ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কতুব উদ্দিন একটি রাস্তায় মাটি ভরাটের কাজ করছেন। মাটি ভরাটের কাজে অনিয়ম হচ্ছে দাবি করে গ্রামের বোরহান উদ্দিন আজ সকালে প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষে ৬০ জন আহত হয়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে।