সুনামগঞ্জের শাল্লায় কাল অর্ধদিবস হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কাল বুধবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে স্থানীয় জনগণ। জেলা আওয়ামী লীগের সদস্য ও শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনি মোহন দাসের ওপর আজ মঙ্গলবার সন্ত্রাসী হামলার প্রতিবাদে তারা এ হরতালের ঘোষণা দেয়।জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে সুনামগঞ্জ শহরে সিনথিয়া সিএনজি স্টেশনে সন্ত্রাসীরা উপজেলা চেয়ারম্যান অবনি মোহন দাসের ওপর হামলা চালায়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিল শেষে স্থানীয় লোকজন এ হরতালের ডাক দেয়।