সুনামির ঝুঁকি অবমূল্যায়ন করেছে জাপান: আইএইএ
জাপানে সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত পরমাণু বিদ্যুেকন্দ্রের ঝুঁকির মাত্রা অবমূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) একটি বিশেষজ্ঞ দল। একই সঙ্গে তাঁরা এ ধরনের সংকটের পুনরাবৃত্তি রোধে বিদ্যমান পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানিয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইএইএর একটি বিশেষজ্ঞ দল জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুেকন্দ্র পরিদর্শন শেষে আজ বুধবার জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের কাছে এ-সংক্রান্ত একটি খসড়া প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে বিশেষজ্ঞরা এমন মন্তব্য করেছেন।আইএইএর বিশেষজ্ঞ দল তাদের তিন পৃষ্ঠার প্রতিবেদনে বলেছে, ‘সুনামিতে ক্ষতিগ্রস্ত পরমাণু বিদ্যুেকন্দ্রের বিপর্যয়ের মাত্রা অবমূল্যায়িত হয়েছে।’সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু নকশাকারী ও পরিচালকদের উচিত সঠিকভাবে মূল্যায়ন করা। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া এবং একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে মূল্যায়ন পদ্ধতি আধুনিকায়ন করা।’তবে এই সংকটের পরিপ্রেক্ষিতে টোকিওর কর্মতত্পরতার প্রশংসা করেছে আইএইএ।