সুন্দরবনকে ভোট দেওয়ার সময় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট আজ শেষ হচ্ছে। বাংলাদেশ সময় আজ বিকেল পাঁচটা ১১ মিনিট (গ্রিনিচ মান সময় বেলা ১১টা ১১ মিনিট) পর্যন্ত সুন্দরবনকে ভোট দেওয়ার সময় শেষ হয়েছে। এ সময়ের মধ্যে ওয়েবসাইট, ফেসবুক, এসএমএস ও টেলিফোনের মাধ্যমে সুন্দরবনকে ভোট দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের আয়োজনে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনের স্থান হবে কি না, তা আজ রাতেই জানা যাবে।প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবন প্রথম থেকেই শক্ত প্রতিদ্বন্দ্বী। দ্বিতীয় পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে ওঠা ২৮টি স্থানের একটি (বাংলাদেশ ও ভারতের) সুন্দরবন। ৫ নভেম্বর ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ২৮টি স্থানের মধ্যে এগিয়ে থাকা ১০টি স্থানের তালিকাতেও সুন্দরবন আছে।যেভাবে ভোট দেওয়া যাবে:আনুষ্ঠানিক ওয়েবসাইট থেকে: www.n7w.com বা www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে একটি ই-মেইল ঠিকানা থেকে একবার করে সাতটি স্থানকে ভোট দিতে হবে। ফেসবুক থেকে: www.facebook.com/new7wondersofnature পেইজ থেকে ভোট দেওয়ার সুবিধা আছে।বাংলাদেশ থেকে এসএমএস: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SB লিখে পাঠিয়ে দিতে হবে ১৬৩৩৩ নম্বরে। বিদেশ থেকে এসএমএস: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SUNDARBANS এরপর +২৪৮৯ ৮৮৮৮৮ নম্বরে পাঠিয়ে দিতে হবে।টেলিফোন ভোট: টেলিফোনে ভোট দিতে +১ ৮৬৯ ৭৬০ ৫৯৯০, +১ ৬৪৯ ৩৩৯ ৮০৮০, +৪৪ ৭৫৮ ৯০০ ১২৯০ এ তিনটি নম্বরের যেকোনো একটিতে কল করতে হবে। এরপর একটা বার্তা শোনা যাবে। তারপর একটা সংকেত বাজলে তখন ৭৭২৪ নম্বর চাপতে হবে সুন্দরবনের জন্য।