সুন্দরবনকে মুঠোফোনে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকে বিশ্বের নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে আজ বৃহস্পতিবার বিকেল থেকে মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে ভোট দেওয়া শুরু হয়েছে।আজ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বেলা একটায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ভোট দেওয়ার এ প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন। এ সময় তিনি নিজে মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে সুন্দরবনকে ভোট দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুন্দরবনকে ভোট দিতে মুঠোফোনের গ্রাহকেরা খুদেবার্তা অপশনে গিয়ে ‘এসবি (sb)’ লিখে ‘১৬৩৩৩’ নম্বরে পাঠালেই সুন্দরবনকে ভোট দেওয়া হবে। একজন মুঠোফোন গ্রাহক যত খুশি ততবার খুদেবার্তা পাঠিয়ে সুন্দরবনকে ভোট দিতে পারবে। প্রতিটি খুদেবার্তার জন্য ব্যয় হবে দুই টাকা করে। ভোট দেওয়া হলে একটি ফিরতি খুদেবার্তা দিয়ে ভোটদাতাকে ধন্যবাদ জানাবে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন।কেবল সুন্দরবন নয়, ফাইনাল লিস্টে থাকা ২৮টি স্থানের অন্যগুলোও খুদেবার্তা ভোটিংয়ের আওতায় থাকবে। এর সংক্ষিপ্ত কোড টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। তবে অনলাইনের মতো খুদেবার্তায় ভোট দিতে গ্রাহকদের সাতটি ভোট দিতে হবে না। এ প্রক্রিয়ায় শুধু সুন্দরবনকেই এককভাবে ভোট দেওয়া যাবে।প্রসঙ্গত, পৃথিবীর মোট ৪৪০টি প্রাকৃতিক দর্শনীয় স্থানের মধ্য থেকে ভোটের মাধ্যমে ২০০৯ সালের জুলাই মাসে প্রাথমিকভাবে ২৮টি স্থানকে নির্বাচিত করা হয়। এই ২৮টি স্থানের মধ্য থেকে এই বছরের ১১ নভেম্বর সাতটি সেরা প্রাকৃতিক সপ্তাশ্চর্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।