সুন্দরবনকে সপ্তাশ্চর্যের তালিকায় এগোতে কাজ করবে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনের অবস্থানকে এগিয়ে আনতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ আজ রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।প্রতিমন্ত্রী আরও জানান, সুন্দরবনের কিছু অংশ ভারতে থাকায় সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনের অবস্থানকে এগিয়ে আনতে দুই দেশের মধ্যে বৈঠক হয়েছে। ভারত সফরকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রীর বৈঠক হয়। সেখানে সুন্দরবনের অবস্থানকে এগিয়ে আনতে জনসচেতনতা বৃদ্ধির জন্য দুই দেশ যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়। গতকাল শনিবার খুলনায় বন ও পরিবেশবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনকে ২৮তম অবস্থান থেকে এগিয়ে নিতে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে ব্যাপক প্রচার চালানো হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।