সুন্দরবনে বাঘের আক্রমণে এক জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কালীরখালে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে একজন জেলে নিহত হয়েছেন।নিহত জেলের নাম শরিফুল ইসলাম (২৮)। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের মাসুদ আলীর ছেলে।বন বিভাগ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল নয়টার দিকে সুন্দরবনের কালীরখালে শরিফুল কাঁকড়া ধরছিলেন। হঠাৎ একটি বাঘ শরিফুলকে আক্রমণ করে তাঁকে গভীর জঙ্গলে নিয়ে যায়। এলাকাবাসী ও বন বিভাগ একসঙ্গে বনের মধ্যে তল্লাশি চালিয়ে দুপুর ১২টায় তাঁর লাশ উদ্ধার করে।বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।