সুন্দরবনে বাঘের আক্রমণে কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে মাছ ধরার সময় বাঘের আক্রমণে মফিজুল গাজী (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান রেঞ্জের অধীন বানিয়াখালী স্টেশন এলাকার জালিয়ার খালে আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।বানিয়াখালী স্টেশন কর্মকর্তা হারুনার রশীদ প্রথম আলোকে জানান, বন বিভাগের ছাড়পত্র নিয়ে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা গ্রামের খোকন গাজী ও তাঁর ছেলে মফিজুল গাজী জালিয়ার খালে মাছ ধরছিল। এ সময় একটি বাঘ অতর্কিত হামলা চালিয়ে মফিজুরকে ধরে বনের মধ্যে নিয়ে যায়। আধাঘণ্টা পর অন্য জেলেদের সহযোগিতায় মফিজুলের ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়।