সুন্দরবনে বাঘের আক্রমণে নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে আজ শনিবার বাঘের আক্রমণে মোসলেমা খাতুন (৩৫) নামের এক নারী জেলে নিহত হয়েছেন। মোসলেমার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে। তিনি মীরগাং গ্রামের আকিজ গাজীর স্ত্রী।প্রতিবেশী সালাউদ্দিন গাজী ও শওকাত হোসেন জানান, আজ মোসলেমাসহ কয়েকজন সুন্দরবনের বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের মীরগাং নদীর দুনের খালে মাছ ধরতে যান। ওই সময় একটি বাঘ পেছন থেকে মোসলেমার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে টেনে বনের মধ্যে নিয়ে যায়। পরে বন বিভাগ ও স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করেন।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী বন টহল ফাঁড়ির ওসি ফরেস্টার মোনায়েম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।