সুন্দরবনে বাঘের হামলায় আহত জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘের হামলায় আহত জেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের আবদুর রহমান (৪৪) আজ শুক্রবার ভোরে মারা গেছেন। তিনি প্রায় এক মাস ধরে নিজ গ্রামে চিকিত্সাধীন ছিলেন।আবদুর রহমানের ছেলে আবদুর রহিমের ভাষ্য, বন বিভাগের কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে ২৮ মার্চ ভোরে তাঁরা বাবা-ছেলে মিলে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। সকাল সাড়ে আটটার দিকে হাজরাখালী খালের পাশে কাঁকড়া ধরার সময় একপর্যায়ে গাছের ডাল কাটতে বনে যান আবদুর রহমান। এ সময় একটি বাঘ আবদুর রহমানের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর চিত্কারে রহিম ও কাঁকড়া ধরতে আসা সাত-আটজন গিয়ে বাঘটিকে লাঠি দিয়ে পেটাতে থাকে। মিনিট দশেক পর বাঘটি পালিয়ে যায়। পরে আহত আবদুর রহমানকে গ্রামে নিয়ে আসা হয়।গ্রাম চিকিত্সক সোলায়মান হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, বাঘের কামড়ে আবদুর রহমানের মাথার বাঁ পাশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর থেকে তিনি সংজ্ঞাহীন ছিলেন। তাঁর বাড়ি দুর্গম এলাকায় হওয়ায় হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তাঁকে বাড়িতে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছিল।শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাসেম মোড়ল আবদুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।