সুন্দরবনে বাঘের হামলায় জেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের কালাবগী স্টেশন এলাকায় চরের খালে মাছ ধরার সময় বাঘের হামলায় এক জেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ওই জেলের নাম জাহিদুল ইসলাম (২২)। তিনি জেলার দাকোপ কালাবগী গ্রামের বাসিন্দা ছিলেন।সুন্দরবন পশ্চিম বিভাগের রেঞ্জ অফিসার জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলে জাহিদুল সকালে খালে মাছ ধরছিলেন। ওই সময় একটা বাঘ পেছন থেকে তাঁকে আক্রমণ করে। বাঘটি তাঁকে ধরে বনের ভেতরে নিয়ে যায়।খবর পেয়ে কালাবগী স্টেশনের কর্মকর্তারা বনের ভেতরে ঢুকে তল্লাশি চালিয়ে তাঁর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।