সুন্দরবনে বাঘের হামলায় জেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের পূর্বাংশে করমজল এলাকায় মাছ ধরার সময় বাঘের হামলায় এক জেলে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ওই জেলের নাম মাজেদ সরদার (৪২)।পূর্ব সুন্দরবনের করমজল স্টেশনের কর্মকর্তা আবদুর রব জানান, মংলার চিলা এলাকার মাজেদ সরদার আজ ভোরে মাছের পোনা ধরতে পশুর নদীর করমজল এলাকায় যান। সুন্দরবন-সংলগ্ন করমজলে পোনা ধরার একপর্যায়ে একটি বাঘ তাঁর ওপর হামলে পড়ে। বাঘটি তাঁকে ধরে বনের ভেতরে নিয়ে যায়। ওই জেলের সঙ্গে তাঁর স্ত্রী নাসিমা বেগম (৩৫) ছিলেন। বাঘটি ধরে নিয়ে যাওয়ার সময় স্ত্রীর চিত্কারে আশপাশের জেলেরা ছুটে আসে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বনের ভেতর থেকে মাজেদের মরদেহ উদ্ধার করা হয়।প্রসঙ্গত, গত এক মাসে পূর্ব সুন্দরবনের করমজল ও ঘাগড়ামারী-সংলগ্ন এলাকায় বাঘের হামলায় তিনজন জেলে নিহত হয়েছেন।