সুন্দরবনে বাঘের হামলায় প্রাণ হারালেন জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের দাঁড়গাং খালে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন এক জেলে। আজ শুক্রবার সকালে পূর্ব সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত জেলের নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।নিহত সাইফুল ইসলামের ভাই হাফিজুর রহমান জানান, তাঁর ভাইসহ আটজন সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে পাস নিয়ে গত ১৭ এপ্রিল দাঁড়গাং খালে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় একটি বাঘ সাইফুল ইসলামের ওপর হামলা করে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা আবুল হোসেন বলেন, বাঘটি তাঁকে ধরে বনের গহিনে নিয়ে যায়। পরে বন বিভাগের সহযোগিতায় তাঁর লাশ উদ্ধার করা হয়।