সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ২০ জেলে অপহৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে গতকাল সোমবার একটি ট্রলার, ১০টি নৌকাসহ ২০ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যু জুলফিকার আলী ওরফে জুলফু বাহিনী।আজ মঙ্গলবার দুপুরে মংলায় ফিরে আসা দুজন জেলে জানান, সুন্দরবনের আলোরকোল থেকে মাছ ধরে গতকাল মংলায় ফেরার পথে শলা নদীসংলগ্ন সাতরাখালী এলাকায় দস্যুদের কবলে পড়ে ট্রলার ও নৌকার বহর।এ সময় বনদস্যু জুলফু বাহিনীর ২৮-৩০ জনের সশস্ত্র সদস্যরা একটি ফিসিং ট্রলার, ১০টি নৌকাসহ ২২ জেলেকে জিম্মি করে।পরে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য গতকাল সোমবার দিবাগত গভীর রাতে অপহৃত ২২ জেলের মধ্যে দুজনকে ছেড়ে দিলেও জেলেদের মহাজন নুরুল গাজীসহ (৩৬) অন্যদের আটকে রেখেছে দস্যুরা।মংলা স্টেশনের কোস্টগার্ড কর্মকর্তা লে. লোকমান হাকিম জানান, কোস্টগার্ডের জাহাজ সিজিএস বগুড়া জিম্মিদের উদ্ধারে ওই এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।