সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু জুলফিকারসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত অন্য তিনজন হলেন—বাহিনীর হাফিজুর রহমান ওরফে হাফিজ, সানোয়ার হোসেন ওরফে সানো এবং জাকির হোসেন ওরফে মেঘনা জাকির। মেজর সাব্বির এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি দল তিন ভাগে বিভক্ত হয়ে আজ ভোরে সুন্দরবনের সুপতি এলাকায় অভিযান চালায়। সকাল সাড়ে নয়টার দিকে বেড় শেলা খালের মুখে র‌্যাব একটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে ট্রলারে থাকা আট-দশজন বনদস্যু র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ শুরু হয়। একপর্যায়ে দস্যুরা খালের পাড়ে বনের মধ্যে অবস্থান নিয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। প্রায় দেড় ঘণ্টা বন্দুকযুদ্ধে উভয় পক্ষে ছয় শতাধিক গুলিবিনিময় হয়। এ সময় ছররা গুলিতে র‌্যাবের চার সদস্য আহত হন। পরে দস্যুরা পিছু হটলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে চার বনদস্যুর গুলিবিদ্ধ লাশ, আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য মালামাল উদ্ধার করে। স্থানীয় মত্স্যজীবীরা নিহতদের শনাক্ত করেন।বেলা সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলে রয়েছে। বাগেরহাটের শরণখোলা থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।