সুন্দরবনের পক্ষে ভোট দেবেন শাহরুখ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য সুন্দরবনকে ভোট দেবেন বলিউড তারকা শাহরুখ খান।আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অন্তর শোবিজ ও বৈশাখী টেলিভিশন আয়োজিত একটি সংবাদ সম্মেলনে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী এ কথা জানিয়েছেন। স্বপন চৌধুরী জানান, শাহরুখ খানের সুন্দরবনকে ভোট দেওয়ার দৃশ্য স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।আসছে ৯ ডিসেম্বর এই বলিউড অভিনেতার ঢাকা আসার কথা রয়েছে। পরের দিন ১০ ডিসেম্বর ‘কিং খান লাইভ ইন ঢাকা’ শীর্ষক একটি মেগা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন। ওই দিনই শাহরুখ খান ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। দ্যা ডেইলি স্টার অনলাইন।