সুন্দরবনের বাঘ রক্ষায় বাংলাদেশকে সহায়তা করবে বিশ্ব ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের বাঘ রক্ষায় বাংলাদেশকে সহায়তা করবে বিশ্ব ব্যাংক। এ জন্য বাংলাদেশ ও ভারত একটি যৌথ প্রকল্প চালু করবে। এই প্রকল্পের অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। এ ধরনের প্রকল্পে বিশ্ব ব্যাংক পৃথিবীর ১৩টি দেশকে সহায়তা করছে।আজ বুধবার বিশ্ব ব্যাংকের স্থানীয় প্রতিনিধি এলেন গোল্ডস্টেনের সঙ্গে ‘গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভ’ প্রকল্প নিয়ে আলাপ শেষে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।হাছান মাহমুদ জানান, সুন্দরবনের বাঘ রক্ষার বিষয়টিকে বিশ্ব ব্যাংক অত্যন্ত গুরুত্ব দিয়েছে। তারা জানিয়েছে, এ জন্য যে সহায়তা প্রয়োজন, তারা তা করবে।প্রতিমন্ত্রী জানান, বৈঠকে ‘পাইলট প্রজেক্ট ক্লাইমেট রেসিসট্যান্ট’ প্রকল্পের আওতায় দেশের উপকূলীয় ১২টি জেলায় ১২টি বাঁধ নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে। এ জন্য বিশ্ব ব্যাংক সাড়ে ৮০০ কোটি টাকা সহায়তা দেবে।