সুন্দরের জন্য গড়ে ওঠো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমরা দেশের সেরা। সব ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে তোমাদের। সব সময় ভালো কিছু করার মানসিকতা থাকতে হবে। তোমরা গড়ে উঠবে সুন্দরের জন্য’—এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজন ও অতিথিরা এসব কথা বলেন। সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশে গুণীজনেরা বলেন, ‘তোমাদের এই অর্জন তখনই কাজে আসবে, যখন তোমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহস অর্জন করতে পারবে।’ তাঁরা আরও বলেন, দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়তে মেধাবীদের ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা খারাপকে ‘না’ ও ভালোকে ‘হ্যাঁ’ বলার শপথ নেয়। প্রথম আলোর আয়োজনে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সহযোগিতায় গতকাল শুক্রবার রংপুর, কক্সবাজার ও ফেনী—এ তিন জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর: রংপুর: জিলা স্কুল মাঠে বেলা আড়াইটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলার আট উপজেলার দুই হাজার ৩০০ শিক্ষার্থীকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তাঁদের নিয়ে মানুষের প্রত্যাশা ও স্বপ্নের কথা তুলে ধরেন অতিথিরা। সংবর্ধনা মঞ্চে অদম্য মেধাবী স্বপন চন্দ্র দাস অঙ্গীকার করে, শত অনটন থাকলেও সে লেখাপড়া চালিয়ে যাবে। তার স্বপ্ন, মানুষের মতো মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করা।আলোচনা সভায় প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের দিয়ে সব ভালো কাজ করা সম্ভব। কেননা, তোমরাই দেশের সেরা। তোমরা সুন্দরের জন্য গড়ে ওঠো।’ তিনি শিক্ষার্থীদের দেশের সঙ্গে মাকে ভালোবাসতে বলেন। রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান মিজানুর রহমান বলেন, এ ভালো ফলাফলই শেষ নয়। তোমাদের দেশকে নেতৃত্ব দিতে হবে, সে জন্য পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর সরকারি কলেজের অধ্যাপক এ আই এম মুসা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উপাধ্যক্ষ মীর রফিকুল ইসলাম, রংপুর বন্ধুসভার সভাপতি নাজমুল আলম ও প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক।সংবর্ধনা শেষে ক্লোজআপ ওয়ান তারকা আতিক ও বন্ধুসভার জাহাঙ্গীর কবির সংগীত পরিবেশন করে কৃতী শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন। এ ছাড়া দলীয় নৃত্য পরিবেশন করে রিনিঝিনি নৃত্য একাডেমি।অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা প্রতিষ্ঠান রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে সমঞ্চাননা সঞ্চারক দেওয়া হয়। কক্সবাজার: গতকাল সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যেও কৃতী শিক্ষার্থীরা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হতে থাকে। এখানে জেলার ছয় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা মিথ্যাকে ‘না’ এবং সৎপথে থেকে নিজের, পরিবার ও সমাজের জন্য কাজ করার শপথ নেয়। মাদক ও ইভ টিজিং থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে। অনুষ্ঠানে টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়িপাড়া থেকে আসা অদম্য মেধাবী মোহামঞ্চদ জোবাইর বলে, ‘চেষ্টা করব মানুষ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে।’ বেলা সাড়ে তিনটায় কক্সবাজার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মো. শামসুদ্দিন। তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফল অর্জন করলেই চলবে না, লেখাপড়ার পাশাপাশি নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ভালো কাজের সঙ্গে কৃতী শিক্ষার্থীদের যুক্ত থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আহমেদ নবী, শিক্ষক মো. নাসির উদ্দিন, মো. মুহিউদ্দিন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখা ব্যবস্থাপক এস এম ইউসুফ আলী। অনুষ্ঠানে সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়কে স্বীকৃতি সঞ্চারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজে ভর্তি এবং বই কেনার জন্য চারজন অদম্য মেধাবীকে নগদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে কক্সবাজার বন্ধুসভার সদস্যরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। ফেনী: সকাল সাড়ে নয়টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় শিল্পকলা একাডেমী মিলনায়তন। জেলার প্রায় ৬০০ কৃতী শিক্ষার্থীকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়।বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের।ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি কৃতী শিক্ষার্থীদের এই অর্জন ধরে রাখার পরামর্শ দেন। ইকবাল মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. তায়বুল হক বলেন, ‘তোমরা পরিবারের ও দেশের সম্পদ। আমরা মুক্তিযোদ্ধারা একটি স্বাধীন দেশ এনে দিয়েছি, তোমরা এই দেশটাকে মেধা দিয়ে সাজাবে।’ প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ কৃতী শিক্ষার্থীদের সব সময় ভালো কাজে সম্পৃক্ত হওয়া এবং মন্দ কাজ থেকে দূরে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের ফেনী বন্ধুসভার সদস্যরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। এ ছাড়া ক্লোজ আপ ওয়ান তারকা শিল্পী পলাশ গান গেয়ে মিলনায়তন মাতিয়ে তোলেন। অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগমের হাতে সমঞ্চাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।