সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর আন্তকলেজ ফুটবল (ছাত্র) প্রতিযোগিতায় অভয়নগর উপজেলার সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজ আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে। ২১ জানুয়ারি নওয়াপাড়া কলেজমাঠে উপশহর ডিগ্রি কলেজকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজ আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়। ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হয় বিজয়ী দলের মিলন বিশ্বাস। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক মো. রবিউল ইসলাম পুরস্কার বিতরণ করেন।