সুপারম্যান, স্পাইডারম্যানকে পেছনে ফেলল ব্যাটম্যান
সুপারম্যান ও স্পাইডারম্যানকে পেছনে ফেলে সর্বকালের সেরা কমিক হিরো নির্বাচিত হয়েছে ব্যাটম্যান চরিত্রটি। যুক্তরাজ্যের এম্পায়ার ম্যাগাজিন পরিচালিত সাম্প্রতিক এক জরিপে সেরা কমিক হিরো হয়েছে ব্যাটম্যান। কমিক হিরো হিসেবে এযাবত্ কালের তিনটি জনপ্রিয় চরিত্র হলো সুপারম্যান, স্পাইডারম্যান ও ব্যাটম্যান। ২০০৮ সালেও এমন একটি জরিপ পরিচালনা করেছিল এম্পায়ার ম্যাগাজিন। সে সময় জনপ্রিয়তার বিচারে সবার শীর্ষে ছিল সুপারম্যান। আর এবারে সুপারম্যানের জায়গাটি দখল করে নিয়েছে ব্যাটম্যান। পরের দুটি অবস্থানে রয়েছে যথাক্রমে স্পাইডারম্যান এবং সুপারম্যান।তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে ‘এক্স-মেন’ সিরিজের উলভারাইন চরিত্রটি। এর পরের অবস্থানে রয়েছে জাজ ড্রেড। যথেষ্ট জনপ্রিয়তা থাকা সত্ত্বেও টিনটিন চরিত্রটি ষষ্ঠ স্থান অর্জন করায় সবাই একটু অবাকই হয়েছেন। তালিকায় সেরা দশের মধ্যে আরও স্থান পেয়েছে যথাক্রমে ক্যাপ্টেন আমেরিকা, ওয়ান্ডার ওম্যান, দ্য স্পিরিট এবং দ্য থিং।কমিক হিরো সম্পাদক জেস বিকহ্যামের উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ‘১৯৩৯ সালে ব্যাটম্যান চরিত্রটি সৃষ্টি করেছিলেন বব কেন এবং বিল ফিংগার। নিঃসন্দেহে এখন পর্যন্ত যতগুলো কমিক হিরো চরিত্র সৃষ্টি হয়েছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হলো ব্যাটম্যান। কাজেই এই চরিত্রটি সেরা হওয়ার বিষয়টি খুবই স্বাভাবিক।’