সুপারম্যান হতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার্বাট চাভেজ। বয়স ৩৫। সুপারম্যানের পাঁড় ভক্ত তিনি। তাঁর চেহারা যাতে সুপারম্যানের মতো দেখায়, সে জন্য শল্যচিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি। ১৯৯৮ সালে প্রথমবারের মতো শল্যবিদের ছোরার নিচে যান তিনি। শল্যচিকিৎসার মাধ্যমে সুপারম্যানের মতো চিবুক সম্প্রসারণ করেছেন চাভেজ। নিজের নাককে অভিনেতা ত্রিস্টোফার রিভের মতো করতে অস্ত্রোপচার করেছেন এই ফিলিপিনো। ঠোঁট ফোলানোর জন্য ঠোঁটে ইনজেকশন নিয়েছেন। নিজের পা যাতে আরও পেশিবহুল দেখায়, সে জন্য ঊরুতে অস্ত্রোপচার করিয়েছেন।  অরেঞ্জ অনলাইন