সুপারশপ প্রসারে শুল্ক ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সুপারশপের প্রসার ঘটাতে চায় সরকার। এ জন্য বাজেটে সুপারশপে ব্যবহূত বিভিন্ন ধরনের রেফ্রিজারেটর আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, দেশে সুপারশপের প্রসারের জন্য নিদিষ্ট তাপমাত্রায় পচনশীল পণ্য সংরক্ষণ জরুরি। এ জন্য সুপারশপে বিভিন্ন ধরনের চেস্ট, ক্যাবিনেট, শোকেস, ডিসপ্লে কাউন্টার জাতীয় রেফ্রিজারেটরের প্রয়োজন হয়। তাই কর নিবন্ধিত সুপারশপের ক্ষেত্রে এসব রেফ্রিজারেটর আমদানির ওপর ৩০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করছি।’ বর্তমানে এসব রেফ্রিজারেটর আমদানিতে ৩০ শতাংশ সম্পূরক শুল্কসহ মোট ১০৭ দশমিক ৯০ শতাংশ কর দিতে হয়।