সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০১২-১৩) প্রথম দিনের ভোট গ্রহণ আজ বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে আজ বিকেল পাঁচটা পর্যন্ত প্রথম দিনের ভোট গ্রহণ চলবে। দুই দিনের এ নির্বাচনে ভোট গ্রহণকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শেষ হবে।সকাল ১০টা পাঁচ মিনিটে নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. নুর হোসেন চৌধুরী প্রথম আলো অনলাইনকে বলেন, ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার ভোটার তিন হাজার ৮২৯ জন।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই সমিতি প্রাঙ্গণে জড়ো হতে থাকেন আইনজীবীরা। সকাল নয়টার দিকে সমিতি ভবনের সামনে নীল ও সাদা দল প্যানেলের সমর্থক আইনজীবীরা ধ্বনি তোলেন। হলুদ প্যানেলের আইনজীবীদের উপস্থিতিও চোখে পড়ে। এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন প্রার্থী। প্রতিবারের মতো এবারও নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থক আইনজীবী প্যানেলের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ ছাড়া আইনজীবী ঐক্য পরিষদ (হলুদ প্যানেল) থেকে পাঁচজন এবং সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।আওয়ামী লীগ-সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে মো. মুনসুরুল হক চৌধুরী ও সম্পাদক পদে মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী এবং বিএনপি-সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) থেকে সভাপতি পদে জয়নুল আবেদীন ও সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া হলুদ প্যানেল থেকে সভাপতি পদে আইনজীবী এ বি এম নূরুল ইসলাম ও সম্পাদক পদে মো. শাহজাহান নির্বাচন করছেন। স্বতন্ত্রভাবে সভাপতি পদে মো. ইউনুস আলী আকন্দ নির্বাচনে অংশ নিচ্ছেন।